শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৬১ পয়সা।
৩১ মার্চ, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৬৩ পয়সা।