বাগেরহাটের রামপালের খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ( ওসি) জানান,শনিবার ( ২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের সময় রামপালে খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় হতে অনুমান ২০০ গজ দক্ষিণে রেজিঃ নং যশোর-ট ১১-৩৮০৬ ট্রাকের চালক মোঃ সাফায়েত হোসেন (১৮) বিপরীত দিক হতে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে ভ্যানের যাত্রী মোঃ সাইদ মোড়ল (৪৫), পিতা-মোঃ রেজ্জাক মোড়ল, সাং-ঝনঝনিয়া, থানা- রামপাল, জেলা-বাগেরহাট ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং অপর যাত্রী মোঃ আজাদ (৩৫), পিতা-ইকলাচ মোড়ল, সাং-ঝনঝনিয়া ও ভ্যান চালক মোঃ মনি (৪৫), পিতা-মকবুল হোসেন, সাং-কুমলাই গাববুনিয়া, উভয় থানা-রামপাল, জেলা-বাগেরহাট গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার-পূর্বক দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
রামপাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে হাজির হই। ঘাতক চালক ও ট্রাক আটক করে পুলিশ হেফাজতে৷ রাখা হয়েছে । মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। লাশ ময়না তদন্তের পর দাফন করা হবে ।