উন্নত গেমিং অভিজ্ঞতা নিশ্চিতে ফ্রেমিংয়ে নতুন আপডেট চালু করতে যাচ্ছে পাবজির নির্মাতা ক্রাফটন। এক বিবৃতিতে কোম্পানি জানায়, শিগগিরই গেমাররা ১২০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) মোডে খেলার সুযোগ পাবে। ভার্সন ৩.২-এ নতুন এ আপডেট চালু করা হবে।
আগে গেমটিতে সর্বোচ্চ ৯০ এফপিএস সুবিধা পাওয়া যেত। তবে এটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্লাটফর্মেই আসবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। গিজমোচায়না