ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

ডাটা সেন্টারে বিনিয়োগ করবে মাইক্রোসফট ও ওপেনএআই

নতুন ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে মাইক্রোসফট ও ওপেনএআই। এটি বাস্তবায়নে ১০ হাজার কোটি ডলার ব্যয় হবে বলে সূত্রে জানা গেছে। খবর রয়টার্স। ডাটা সেন্টারের পাশাপাশি ২০২৮ সাল নাগাদ স্টারগেট নামের এআই সুপার কম্পিউটার বাজারজাতেও কাজ করবে কোম্পানি দুটি। এ বিষয়ে ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

বর্তমানে বিশ্বের বিভিন্ন অংশে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার (জেনএআই) গ্রহণ বাড়ছে। আর এ কারণে এআই ডাটা সেন্টারের চাহিদাও বাড়ছে। কেননা এসব সেন্টার কম সময়ে বেশি তথ্য সংরক্ষণের পাশাপাশি উন্নত কম্পিউটিং সুবিধা দিয়ে থাকে। সূত্রের তথ্যানুযায়ী, এ প্রকল্প বাস্তবায়নে পুরো অর্থায়ন করবে মাইক্রোসফট। সংশ্লিষ্টদের মতে, বর্তমানে থাকা সবচেয়ে বড় ডাটা সেন্টারের তুলনায় এটি নির্মাণে ১০০ গুণ বেশি ব্যয় হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ