ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন

সিরিয়া-হংকংয়ের ৫৯ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে সিরিয়া ও হংকংয়ের মোট ৫৯ জন সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে সিরিয়ার ১০ জন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

মিলার বলেন, নতুন বিধিনিষেধগুলো পূর্বে ঘোষিত ভিসা বিধিনিষেধের পরিপূরক, যা ২০২৩ সালের ডিসেম্বরে ১১ সিরিয়ান সরকারী কর্মকর্তা এবং তাদের নিকটবর্তী পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সিরিয়ার জনগণের স্বাধীনতা ও মর্যাদার জন্য তাদের চলমান শান্তিপূর্ণ দাবিসহ আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র মানবতা লঙ্ঘনকারিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধের চেষ্টা চালিয়ে যাবে এবং অনুসরণ করবে৷

এদিকে পৃথক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘গত বছর জনগণের অধিকার এবং স্বাধীনতার প্রতি হংকংয়ের বেশ কয়েকজন কর্মকর্তার চুড়ান্ত দমনমূলক মনোভাব এবং কার্যক্রম যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। এসব তৎপরতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হংকংয়ের সেই সব কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওয়াশিংটন হংকংয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি বলেন, গত বছর থেকে হংকংয়ের স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সেখানকার জনগণের স্বাধীনতা ও অধিকার দমনে তৎপরতা চালাচ্ছে চীন। এ ইস্যুতে বেইজিংয়ের সর্বশেষ সংযোজন আর্টিক্যাল ২৩ নামের জাতীয় নিরাপত্তা আইন গত বছর পাস করেছে চীনা পার্লামেন্ট।

হংকংয়ের সরকারি কর্মকর্তা সেই আইন বাস্তবায়নের অজুহাতে সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষাকে নিষ্ঠুর ভাবে দমন করছেন। তাদের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

নিষেধাজ্ঞার আওতায় হংকংয়ের আসা কর্মকর্তার নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়, তবে মার্কিন কর্মকর্তারা কয়েকজনের নাম রয়টার্সকে জানিয়েছেন।

এরমধ্যে রয়েছেন- হংকংয়ের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী পল লাম, পুলিশ প্রাধান রেমন্ড সিউ, এবং বিচারক অ্যান্ড্রু চিওয়াং, অ্যান্ড্রু চ্যান, জনি চ্যান, এস্থার তোহ এবং আমান্ডা উডকক।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে হংকংয়ের ৪৯ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি বিল পাস হয়েছিল। সেই বিলে উল্লেখ ছিল যে হংকংয়ের বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা জাতীয় নিরাপত্তা আইন আর্টিক্যাল ২৩’র অপব্যবহার করছেন। তার ধারাবাহিকতাতেই সাম্প্রতিক এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ