ফেরার ম্যাচে উজ্জ্বল রশিদ, বিবর্ণ আফগানিস্তান
দিনের হিসেবে ১২০ দিনেরও বেশি, মাসের হিসেবে চার মাস। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেই নিজের স্বাভাবিক খেলাটা দেখালেন রশিদ খান। তবে রশিদের দুর্দান্ত বোলিংয়ের দিনেও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে হেরেছে তারা।
ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নি। ১৪ বলে ২২ রান করা বালবার্নিকে ফিরিয়ে ৩৮ রানের জুটি থামান আজমাতউল্লাহ ওমরজাই। এরপরই কমে যায় আইরিশদের রানের গতি।
রশিদ বোলিংয়ে আসেন পাওয়ার প্লে শেষে। প্রথম ওভারে ৫ রান দেওয়া রশিদ ফের আক্রমণে আসেন ১০ ওভারের পর। তাতে আইরিশরা আরও চাপে পড়ে যায়। অভিজ্ঞ স্টার্লিংকে ২৫ রানে ফেরানোর পর বোল্ড করে দেন বিপজ্জনক কার্টিস ক্যাম্পারকে