অতিরিক্ত কোনো ফি ছাড়াই বিদেশ থেকে সহজে অর্থ পাঠানোর সুবিধা দিচ্ছে নতুন অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড। ফলে প্রবাসীদের অর্থ পাঠাতে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছে প্লাটফর্মটি।
প্লাটফর্মটিতে কোনো গোপন ফি বা হিডেন-চার্জ নেই। অন্যান্য রেমিট্যান্স পরিষেবাগুলোতে লেনদেন করার ক্ষেত্রে আলাদাভাবে ফি দিতে হবে । ৫০ ডলার কিংবা ৫০০ ডলার- যে কোনো পরিমাণ অর্থ ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠালে গ্রাহকরা ঠিক সমতুল্য টাকাই পাবেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
কোনো জালিয়াতি থেকে সুরক্ষা দেয়ার নিশ্চয়তা দেয় ট্যাপট্যাপ সেন্ড। ভুলবশত অর্থ লেনদেনের ক্ষেত্রে অর্থ ফেরতের জন্য আছে সুনির্দিষ্ট নিয়মও রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কোন পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে অর্থ প্রেরক এবং প্রাপক উভয়ের তথ্যই গোপন রাখা হয়।