বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ট্রান্সপারেন্ট ডিসপ্লেসহ কনসেপ্ট ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো, যার মধ্যে রয়েছে ১৭ দশমিক ৩ ইঞ্চির মাইক্রো এলইডি স্বচ্ছ ডিসপ্লে। এর ব্রাইটনেস প্রায় ১০০০ নিটস।
মাইক্রো এলইডি প্রযুক্তি ব্যবহারের ফলে ডিসপ্লেটির উচ্চ স্যাচুরেশন ঘরে ও বাইরে উভয় পরিস্থিতিতে ব্যবহার উপযোগী করে তুলেছে। লেনোভোর কনসেপ্ট ল্যাপটপটির নিচের অংশে একটি ক্যাপাসিটিভ টাচ সারফেস দেয়া হয়েছে, যাতে রয়েছে একটি স্বচ্ছ কীবোর্ড। তবে লেনোভো ট্রান্সপারেন্ট ডিসপ্লের ল্যাপটপ কবে নাগাদ বাজারে আনবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। খবর গিজচায়না


















