ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

মাইক্রোসফট ফটোজে এআই ইরেজার ফিচার চালু

ছবি সম্পাদনায় সহায়তার জন্য ফটোজে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ইরেজার ফিচার চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর মাধ্যমে যেকোনো ছবি থেকে অনাকাঙ্ক্ষিত যেকোনো উপাদান সরিয়ে নেয়া যাবে। খবর এনগ্যাজেট।

উইন্ডোজ ফটোজে দীর্ঘদিন থেকে স্পট ফিক্স নামের একটি টুল রয়েছে। যার মাধ্যমে ছবির বিভিন্ন অংশ সম্পাদনা করা যেত। জেনারেটিভ ইরেজ ফিচারের মাধ্যমে এখন থেকে আরো উন্নত সুবিধা পাওয়া যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

নতুন ফিচারটির মাধ্যমে ছবি থেকে যেকোনো বস্তু সরানোর কাজ আরো সহজে করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। গুগল ও স্যামসাং এরই মধ্যে তাদের মোবাইল ডিভাইসে অনুরূপ ইরেজার ব্যবহারের সুবিধা দিচ্ছে। তবে গুগলের ফিচারটি প্রাথমিক পর্যায়ে শুধু পিক্সেল ডিভাইসে সীমাবদ্ধ ছিল। পর্যায়ক্রমে তা সাধারণ অ্যান্ড্রয়েডে চালু করা হয়।

মাইক্রোসফটের নতুন টুলটি ডেস্কটপ বা ল্যাপটপে এআইনির্ভর ফটো ইরেজার ব্যবহারের সুবিধা দেবে। যে অংশ মুছে ফেলতে হবে সেটুকু নির্বাচন করে ইরেজ অপশনে ক্লিক করলেই মাস্ক অপশন কাজ শুরু করবে এবং নির্ধারিত অংশ মুছে যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ