শুটিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
শনিবার সকালে কলকাতায় একটি শুটিং ফ্লোরে ‘শাস্ত্রী’ চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। এ সময় তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন। প্রাথমিকভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে।
সোহম চক্রবর্তীর ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এ সময় দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। গত বছর পুজোয় তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। এবার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।