আটরশি, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ ঢাকা মহানগর উত্তর এর আওতাধীন বাড্ডা থানার উদ্যোগে আদর্শ নগর এলাকায় এ মিশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাড্ডা থানা কর্মী গ্রুপের কর্মী প্রধান জনাব ফরুক হোসেন রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কর্মী প্রধান জনাব আলহাজ্ব শাহীন মোহাম্মদ হাফিজ, সহকারী মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য জনাব আলহাজ্ব আলী আকবর শিকদার ও জনাব আলহাজ্ব আতিকুর রহমান খান, মিশন সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব আসলাম রাড়ি, কর্মী গ্রুপের ঢাকা মহানগর উত্তরাঞ্চলের সহকারী কর্মী প্রধান জনাব কাজী আবুল কালাম মাষ্টার ও মোমিনুল ইসলাম রাশেল প্রমুখ।
মিশন প্রধান তার বক্তব্যে বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব শান্তির বারতা নিয়ে আমাদের দোরগোড়ায় উপস্থিত। কামেল মোকাম্মেল পীরের কদমে খেদমতের মাধ্যমে তকদীরের বুড়াই দুর হয়, আল্লাহর রহমত আসে। তাই সকলকে মহা পবিত্র বিশ্ব উরস শরীফে যাওয়ার দাওয়াত জানিয়ে তিনি আল্লাহ ও রাসুলের মহব্বতে হৃদয় সিক্ত করে হদয়কে খোদার নূরে আলোকিত করে চিরশান্তি ও সমৃদ্ধির পথে থাকার আহ্বান জানান। সভা শেষে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং এর নজরানা গরু, খাশি ও চালের ক্যাম্প উদ্বোধন করা হয়।
উল্লেখ্য যে আগামী ১৭,১৮,১৯ ও ২০ ফেব্রুয়ারী যথাক্রমে শনি, রবি, সোম ও মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ইং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহা ধুমদামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সারা দেশে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ে উরস শরীফ কে কেন্দ্র করে দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।


















