ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮টি স্বর্ণের বারসহ এম মাসুদ ইমাম নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমসের সদস্যরা। মাসুদ দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন।

তার কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ বিরাশি হাজার টাকা।

শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারহানা বেগম বলেছেন, মাসুদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি চামড়ার মানিব্যাগের ভেতর একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা মাসুদ নিজের বলে স্বীকার করেন। এছাড়াও একাধিক বারসহ তার কাছ থেকে আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়।

মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন হাজার চারশত আটানব্বই গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ বিরাশি হাজার টাকা। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেওয়ার করার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ