খলনায়ক মিশা সওদাগর নায়ক জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতিতে আর নির্বাচন করবেন না। জায়েদ খানের সঙ্গে প্যানেল দিয়ে পরপর দুইবার সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে এবার তার সঙ্গে থাকতে চান না। এ ব্যাপারে মিশা সওদাগর বলেন, জায়েদ খান আমার ছোট ভাই।
তার সঙ্গে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই, নতুন নেতৃত্ব আসুক। আমি যদি নির্বাচন করি তাহলে নতুন কারও সঙ্গে করবো। আমি সলিড লোক, সলিড কথা বলতে পছন্দ করি।
জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনা আমার নেই। মিশা মনে করেন, জায়েদ খান এখন অনেক ব্যস্ত। ওর হাতে এখন অনেক কাজ। তাই ওর রেস্ট নেয়া উচিৎ।