নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৯ আসন থেকে পঞ্চমবারের মতো জয় পেয়েছেন মো. তাজুল ইসলাম। তাকে আবারও পুনরায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আবারও নতুন করে মন্ত্রীসভায় দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জের ৪ পৌরসভার মেয়ররা।
মেয়ররা হলেন- মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, গোপালগঞ্জ পৌরসভার মেয়র রাকিব হোসেন, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক (টুটুল)।

বুধবার (২৪ জানুয়ারি) তাজুল ইসলামের মন্ত্রণালয়ে গিয়ে মেয়ররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ বৃহস্পতিবার বিষয়টি বিজনেস আই বাংলাদেশকে নিশ্চিত করেছেন মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল।
তিনি বলেন, “আবারও তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। এছাড়াও আমরা আমাদের কিছু সমস্যার বিষয়ে তার সাথে কথা বলেছি।”