পঞ্চম বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)। গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় আইবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, একটি স্থিতিশীল সরকারের কারণেই দেশ আজকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে বহির্বিশ্বে আমাদের একটি আলাদা অবস্থান তৈরি হয়েছে।
তিনি বলেন, তার বহুমুখী নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন সূচকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক অগ্রগতির দিক থেকে টাইগার হিসেবে আবির্ভূত হয়েছে। নেতা হিসেবে তার দৃঢ়চেতা, দূরদর্শী নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ।


















