নিউজিল্যান্ডের বিপক্ষে ঘূরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে পাকিস্তান। রোববার হ্যামিল্টনে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারায় নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচের সেই একই একাদশ নিয়ে খেলছে পাকিস্তান। নিউজিল্যান্ড দলে ম্যাট হেনরির জায়গায় এসেছেন মিচেল স্যান্টনার।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ১৪টিতে এবং পাকিস্তানের জয় ২০টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, এডাম মিলনে ও বেন সিয়ার্স।
পাকিস্তান একাদশ : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, আজম খান, সাইম আইয়ুব, আমির জামাল, আব্বাস আফ্রিদি, হারিস রউফ, উসামা মীর।