প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমার ভোট আমি প্রদান করেছি। সাংবাদিকদের অনুরোধ করবো, এই ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা সম্ভব তুলে ধরবেন, যাতে মানুষের মনে ভোট নিয়ে যত অনিশ্চয়তা, তা দূর হয়।
এর আগে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শান্তিনগরে ঢাকা-৮ আসনের হাবিবুল্লাহ বাহার কলেজ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার।
ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ভোটার উপস্থিতি কম নাকি বেশি তা আমি জানি না। আমার ভোট আমি দিয়ে গেলাম। আমাদের (নির্বাচন কমিশনের) কাজ ভোটের আয়োজন করা। সেখানে সহিংস ঘটনা ঘটলো কিনা তা দেখা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ।
তিনি আরো বলেন, আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে যে পাঁচ বছর পর পর জাতীয় সংসদের এই ভোট হয়। আশা করছি, এটি সুষ্ঠুভাবে শেষ হবে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন নৌকা, লাঙ্গল, বিএনএফের টেলিভিশন মার্কা ও স্বতন্ত্র প্রার্থী।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট নিয়ে মানুষের মধ্যে অনাস্থা কেটে যাক। তিনি ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।
চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এগুলো নিয়ে কোনো চিন্তা করছি না। আমার কাজটা ভোট আয়োজন করা।