দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
গত বছর এই মাঠেই টেস্টে কিউদের হারিয়ে নিউজিল্যান্ডের মাঠে তাদের বিপক্ষে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। এবার সেই মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
এই ম্যাচে বাংলাদেশ নেমেছ একটি পরিবর্তন নিয়ে। ছিটকে গেছেন প্রথম টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লিটন দাস। তার জায়গায় একাদশে স্থান পেয়েছে শামীম হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।



















