ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২:০০ পূর্বাহ্ন

বছর শেষে টেলিগ্রামে একাধিক নতুন ফিচার

চলতি বছরের শেষ দিকে এসে প্লাটফর্মে নতুন আপডেট যুক্ত করেছে টেলিগ্রাম। এর অংশ হিসেবে একাধিক নতুন ফিচারও চালু হয়েছে। এগুলোর মধ্যে চ্যানেল কাস্টমাইজ করা, স্টোরিতে পোস্ট শেয়ার করাসহ বিভিন্ন বিষয় রয়েছে। খবর গ্যাজেটস নাউ।

নতুন আপডেটের পর টেলিগ্রামে যাদের চ্যানেল রয়েছে, তারা সেগুলোর ডিজাইনে পরিবর্তন আনতে পারবে। মেসেজের রঙ ছাড়াও এখন চাইলে প্রোফাইল কভারে লোগোও যুক্ত করা যাবে। এছাড়া ইমোজির মাধ্যমে স্ট্যাটাস সেট করা যাবে এবং চ্যানেলে কেউ প্রবেশ করলে একটি ওয়ালপেপার দেখতে পারবে।

আরেকটি ফিচার হচ্ছে, স্টোরিতে পোস্ট শেয়ার করা। এটি চ্যানেলের মেসেজকে পুনরায় পোস্ট হিসেবে স্টোরিতে যুক্ত করার সুবিধা দেবে। এখানে ছবি, ফাইল, ভয়েস অডিও থেকে শুরু করে ভিডিও মেসেজও যুক্ত করা যাবে।

পোস্ট শেয়ারের সুবিধার পর নতুন প্রিমিয়াম গিফট দেয়ার একটি ফিচার যুক্ত হয়েছে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী একবারে ১০ জনকে নির্বাচন করে এক ক্লিকে টেলিগ্রাম প্রিমিয়াম গিফট দিতে পারবে। নতুন আপডেটের মাধ্যমে আরো একটি সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে পোস্ট কয়জন দেখেছে ও রিঅ্যাকশন দিয়েছে সে সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। এটি চ্যানেল পরিচালনায় সহায়তা করবে বলে দাবি প্লাটফর্ম সংশ্লিষ্টদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ