ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

১৫ দিনে ১০৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

দেশের ডলার সঙ্কট কাটাতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কোনো বিকল্প নেই। গত ১৫ দিনে সেই প্রবাসীরা দেশে পাঠালেন ১০৭ কোটি ডলার। চলতি মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত এই অর্থ ঢুকেছে দেশের বিভিন্ন ব্যাংকে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বলছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৭স কোটি ১৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা।

তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১৫ দিনে ব্যাংকগুলোতে ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে তিন কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

সর্বশেষ ব্যাংকগুলোর ঘোষণা অনুযায়ী, প্রবাসী ও রপ্তানি আয় কেনার ক্ষেত্রে ডলারের ঘোষিত দাম ১০৯ টাকা ৫০ পয়সা। আর বিক্রি দর ১১০ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রবিবার আন্তঃব্যাংকে ডলার লেনদেন হয়েছে ১১০ টাকা ২৫ পয়সা।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, অক্টোবর মাসে এসেছে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং নভেম্বর মাসে এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১৬১ কোটি সাত লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ