গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেল স্টেশনে ইঞ্জিনসহ ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দশ যাত্রী।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।