উইকেটে লম্বা সময় কাটালেও মন্থর ব্যাটিংয়ে ইনিংস বেশি বড় করতে পারলেন না লোকেশ রাহুল। মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হয়ে তিনি ফিরলেন ১০৭ বলে ৬৬ রান করে।
৪২তম ওভারের তৃতীয় ডেলিভারিটি রাউন্ড দ্য উইকেট থেকে ব্যাক অব লেংথে করেন স্টার্ক। পিচ করার পর লাইন ধরে রেখে সোজা যাওয়া ডেলিভারি কিপারের গ্লাভসে পৌঁছানোর আগে ছুঁয়ে যায় রাহুলের ব্যাটের বাইরের কানায়।
রাহুলের বিদায়ে আড়াইশর আগেই থেমে যাওয়ার শঙ্কায় ভারত। আট নম্বরে নেমেছিলেন মোহাম্মদ শামি। সুরিয়াকুমার ইয়াদাভ খেলছেন ১৬ বলে ১০ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২১৪ রান।
মিডল অর্ডার ব্যর্থতার দিনে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয় রবীন্দ্র জাদেজাকে। তবে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি জাদেজা। দেখে-শুনে খেলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৩৬তম ওভারের পঞ্চম বলে হ্যাজলউডের খাটো লেন্থের ডেলিভারীতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৯ রান।
ভারতের একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ :
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।