ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

দোকানে বসেই পাবেন পাইকারিসেলের পণ্য!

প্রত্যন্ত এলাকায় যারা ব্যবসা করেন, দোকানের অনেক পণ্য সংগ্রহে তাদের রাজধানী শহরে ছুটে আসতে হয়। এই যাওয়া-আসায় একদিকে সময় ব্যয় করতে হয়। অন্যদিকে পণ্য পরিবহনের হ্যাপা শুধু নয়, বাড়তি টাকাও খরচ করতে হয়।
এখন থেকে দোকানে বসেই কিন্তু পারবেন পাইকারি দরে পণ্য। ফলে বেচাবিক্রির সময় নষ্ট করে দোকানিদের আর মালামাল সংগ্রহে পাইকারি বাজারে ছুটতে হবে না। তারা যাতে দোকানে বসেই পণ্য সংগ্রহ করতে পারেন, তার জন্য তিন তরুণের উদ্যোগে চালু হয়েছে পাইকারিসেল ডটকম।
এটি দেশে এমন একটি অনলাইন প্লাটফর্ম, যা ক্ষুদ্রশিল্পজাত পণ্য নিয়ে পাইকারি স্তরে কাজ করছে। পাইকারি ব্যবসার নতুন এই উদ্যোগ নিয়ে কাজ করছেন তিন তরুণ উদ্যোক্তা মাহমুদ উল্লাহ, শাকিল জামান এবং তৌহিদুল হক।
তারা জানালেন, বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরণের ব্যবসায়িক মডেল চালু রয়েছে। তার মধ্যে পাইকারিসেলের প্রোডাক্ট ক্যাটাগরি ও মডেল পুরোই আলাদা। তারা মূলত ঢাকার বিভিন্ন ছোট-বড় শিল্প কারখানা থেকে পাইকারি পণ্য সোর্সিং করে তা ওয়েসাইটের মাধ্যমে জনসাধারণের দোড়গোয়ায় নিয়ে আসেন। এতে খুচরা ও পাইকারি বিক্রেতারা খুব সহজেই পাইকারি পণ্যের তথ্য ও ছবি পাচ্ছেন। যা তাদের ব্যবসার প্রসারে সহযোগিতা করছে। দেশের যেকোন মানুষ যারা কখনো ব্যবসা করার কথা ভাবেও নি, তারাও এখন খুব সহজে এসব পণ্যের পাইকারি তথ্য ও সেবা পাচ্ছেন। এবং ব্যবসাকে সহজভাবে ভাবতে পারছেন।
এছাড়া পাইকারিসেল ডটকম দোকানদেরকে সাপোর্ট দেয়ার জন্য ডিলার অপশন চালু করেছে। এতে একজন ডিলার পাইকারিসেলের হয়ে সেই দোকানদারদের কাছে নিজের স্মার্টফোনেরর মাধ্যমে পণ্য দেখিয়ে অর্ডার নেন ও পণ্য ডেলিভারি দেন। এতে প্রান্তিক পর্যায়ের একজন দোকানদার ডিলারদের মাধ্যমে সরাসরি পাইকারি পণ্যের কাসে্টামার সাপোর্ট পাচ্ছেন।
বর্তমান সময়ে অনলাইন ব্যবসাকে গ্রাহকগণ বিশ্বাস করতে চান না। সেইক্ষেত্রে ডিলার পলিসির মাধম্যে দোকানদারগণ কোনো সমস্যা হলে ডিলারদের কাছ থেকেই সমাধান পাচ্ছেন। এতে বিশ্বাস ও কাসে্টামার সাপোর্ট নিশ্চিত হচ্ছে। এতে ডিলারগণও একটি কমিশন পাচ্ছেন। ফলে একই সাথে দোকানদার ও ডিলারগণ দুজনই লাভবান হচ্ছেন।

বর্তমানে প্রতিষ্ঠানটি দেশজুড়ে ৫০ জনের উপর ডিলার নেটওয়ার্ক নিয়ে কাস্টমারদের সেবা দিয়ে আসছে, আর এটি প্রতিনিয়ত বাড়ছে।
ডিলারগণ কেবল পণ্য সরবরাহ করেন না, তারা তাদের নির্ধারিত এলাকায় পাইকারিসেলের একজন ট্রেড পার্টনার হিসেবে ব্যাবসায়িক সম্প্রসারণ নিয়েও কাজ করছেন। এই কাঠামো শুধুমাত্র একজন উদ্যোক্তাকে উৎসাহিত করে না বরং দেশের বিভিন্ন অঞ্চলের ছোট খুচরা বিক্রেতা ব্যাবসায়ীদের অনলাইন এর মাধ্যমে নির্ভরযোগ্যভাবে ও সুলভ মূল্যে পাইকারি ক্রয়ের সুবিধা নিশ্চিত করছে। এবং সম্পূর্ণ প্রক্রিয়াটিই অটোমেটিক ও স্বচ্ছ।
পাইকারিসেল বিভিন্ন ছোট কারখানার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং স্থানীয় পণ্যকে বিপণন করার কাজে তাদের সাহায্য করে।
পাইকারিসেল কৃষি মেশিনারিজ, গোখাদ্য, পোলট্রি খাবার, অটো পাটর্সসহ আরো বিভিন্ন ধরনের পণ্য ক্যাটাগরি ভবিষ্যতে নিয়ে আসবে। যা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জীবন যাত্রার মানকে আরো সহজ হতে সহযোগীতা করবে।
পাইকারিসেল ডটকম এর দৃষ্টি বাণিজ্যের বাইরেও প্রসারিত। তাদের লক্ষ্য সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় পণ্যগুলি নিয়ে আসা, বিশেষ করে প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলে, যাদের এসব পন্য ক্রয় করতে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হয়।
যে সমাজে বেকারত্ব একটি চাপের বিষয়, সেখানে পাইকারিসেল ডটকম একটি আশার আলো নিয়ে আসছে৷ তাদের স্লোগান, ‘আসুন একসাথে সফল হই।’
ই-কমার্সের জগতে, পাইকারিসেল ডটকম শুধুমাত্র একটি ব্যবসা নয়; এটি পরিবর্তনের জন্য, জাতির অগ্রগতির জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ