ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজ ডুবি

বাগেরহাটের পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ