প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় তিনি তফসিল ঘোষণা করবেন।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, বিকেল ৫টায় কমিশনের ২৬তম কমিশন অনুষ্ঠিত হবে। কমিশনের সভা শেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।