প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। কিন্তু বাংলাদেশের গ্যাস বর্হিবিশ্বের কাছে বিক্রি করতে রাজি হয়নি, তাই আমাকে একটি চক্র পরবর্তীতে ক্ষমতায় আসতে দেয়নি। কারণ আমি ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলে দিতে রাজি হইনি।
আজ শনিবার (১১ নভেম্বর) দোহাজারী-কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আজকে রেলের সাথে কক্সবাজার সংযুক্ত হলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন।
বিস্তারিত আসছে…