ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

ইউরোপে বিজ্ঞাপন মুক্ত সাবস্ক্রিপশন চালু মেটার

ইউরোপে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন প্ল্যান চালু করছে মেটা। চলতি মাসেই এটি চালু হয়েছে। ওয়েবে প্রতি মাসে ৯ দশমিক ৯৯ ইউরো এবং আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোয় মাসিক ১২ দশমিক ৯৯ ইউরো খরচ হবে। খবর অ্যান্ড্রয়েড সেন্ট্রাল।

অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোর অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে ফি নেয়। যে কারণে ওয়েব এবং সেলফোন অ্যাপ ব্যবহারে ৩ ইউরো পার্থক্য রয়েছে। ব্যবহারকারীরা এখন বিজ্ঞাপনের সঙ্গে বিনামূল্যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন।

সাবস্ক্রিপশনটি প্রাথমিকভাবে ব্যবহারকারীর সব লিংকযুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোয় প্রযোজ্য হবে। ২০২৪ সালের মার্চ থেকে শুরু করে প্রতিটি অতিরিক্ত অ্যাকাউন্টের জন্য ওয়েবে প্রতি মাসে ৬ ইউরো বা মোবাইলে ৮ ইউরো বেশি ব্যয় করতে হবে।

মেটা নতুন ইউরোপীয় নীতিমালা মেনে চলার জন্য বিজ্ঞাপনমুক্ত পরিকল্পনা অফার করছে। ইইউর জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন অ্যান্ড ডিজিটাল মার্কেটস অ্যাক্টের অধীনে মেটা কঠোর গোপনীয়তা বিধি অনুসরণ করছে। সাম্প্রতিক মাসগুলোয় মেটা ইইউর জন্য বিজ্ঞাপন-মুক্ত পরিষেবা চালু করবে।

নতুন সাবস্ক্রিপশনে বিজ্ঞাপনের জন্য ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হবে না। এটি জিডিপিআর নিয়মের অধীনে বিজ্ঞাপন টার্গেটিংয়ের জন্য ব্যবহারকারীর সম্মতির ওপর নির্ভর করবে মেটা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ