ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

লগইন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

প্রায় ৩০০ কোটির কাছাকাছি ব্যবহারকারীর সুরক্ষায় লগইন ব্যবস্থায় পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। আগে পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন (দ্বি-স্তরবিশিষ্ট যাচাইকরণ) এর মাধ্যমে লগইন করা যেত। নতুন আপডেটের ফলে পাসকি ব্যবহারেই লগইন করা যাবে। খবর ইন্ডিয়া টুডে।

পাসওয়ার্ডের মাধ্যমে লগইন অনেক পুরনো পদ্ধতি। এটি অপসারণের পাশাপাশি পাসকির মাধ্যমে লগইনের সুবিধা নিয়ে এলো মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। এখানে আঙুলের ছাপ ব্যবহার করে সংখ্যাভিত্তিক কোডে ব্যবহারকারীকে শনাক্ত করা হয়।

সম্প্রতি ম্যাপস, সার্চ ও ইউটিউবে একই ধরনের সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। অন্যদিকে এ আপডেট বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কার্যকর করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। প্লাটফর্মটির প্রধান উইর ক্যাথার্ট জানান, বর্তমানে অ্যাকাউন্টে লগইনের নতুন উপায় হলো পাসকি।

হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তবে ফিচারটি পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে আসবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বিপুল ব্যবহারকারীর মধ্যে সিংহভাগই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত। বিভিন্ন বাগের সমাধান নিশ্চিত করার পর ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট আনা হলো। এর পাশাপাশি সেলফ-ডেস্ট্রাকটিং অডিও মেসেজ ফিচারও শনাক্ত করেছে ওয়াবেটাইনফো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ