ব্যাংকিং খাতে গ্রামীণ নারীদের অসামান্য অবদানকে স্মরণীয় করতে “আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৩” উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
নারীদের এই অগ্রযাত্রায় ভূমিকা রাখতে গত রোববার আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন শাখা-উপশাখায় এই দিবস পালন করা হয়। ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাত্যহিক জীবনে বিভিন্ন বহুমাত্রিক কার্যক্রমের মধ্যদিয়ে গ্রামীণ নারীরা সরাসরি ভূমিকা রাখছে দেশের স্বনির্ভর অর্থনীতির বিনির্মাণে। শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি গ্রাম পর্যায়ে অব্যাহত রেখেছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা।
আইএফআইসি ব্যাংক থেকে কৃষি ঋণসহ বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেছেন অসংখ্য সংগ্রামী গ্রামীণ নারী। নারীদের এই অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে গত রোববার বিভিন্ন শাখা-উপশাখায় “আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৩” উদযাপন করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শাখা-উপশাখা সমূহ নারী গ্রাহক ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।