বিশ্বকাপের ১৩তম আসরে আর কিছুক্ষণ অপেক্ষা সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের। হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। ওয়ানডে বিশ্বমঞ্চে নিজেদের দুই ম্যাচই জয় দিয়ে শুরু করেছে দল দুটি। এবার তৃতীয় ম্যাচে মাঠে নামছে তারা। তাই বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ ভেস্তে না গেলে যেকোনো এক দল পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে।
ওপেনিংয়ে অটোচয়েজ রোহিত শর্মা। তবে তার সঙ্গে কে ওপেন করবেন, তা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কেননা, এরই মধ্যে ডেঙ্গু থেকে সেরে উঠেছেন শুভমান গিল। তাই রোহিতের সঙ্গে তারই সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মিডল-অর্ডারে নেমে যেতে পারেন আগের ম্যাচে ওপেন করা ঈশান। এমনকি একাদশ থেকে বাদও পড়তে পারেন তিনি।
ওয়ান-ডাউনে যথারীতি বিরাট কোহলি। আর চারে শ্রেয়াস আইয়ার। যদিও আগের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন আইয়ার, তাই এই ম্যাচে তার বাদ পরার গুঞ্জনও রয়েছে। এক্ষেত্রে একাদশে সুযোগ পেলে এই পজিশনে খেলতে পারেন ঈশান।
এরপর পাঁচে ইনফর্ম কেএল রাহুল, ছয়ে ও সাতে হার্দিক পান্ডিয়া ও জাদেজা। তবে মূল পরিবর্তন আসতে পারে আটে। উইকেট বিবেচনায় এই পজিশনে আসতে পারেন অশ্বিন। আর তার সঙ্গী হিসেবে থাকছেন কুলদ্বীপ যাদব। পেস ইউনিটে যথারীতি জাসপ্রিত বুমরাহ। আর সঙ্গে সুযোগ পেতে পারেন মোহাম্মদ শামি।
এদিকে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে যথারীতি আব্দুল্লাহ শফিক ও ফখর জামান। এরপর অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল এবং ইফতিখার আহমদে নিশ্চিতভাবেই থাকছেন।
অলরাউন্ডার হিসেবে শাদাব খান, মোহাম্মদ নেওয়াজও একাদশে অনেকটা নিশ্চিত। পেস ইউনিটে যথারীতি হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমদে, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।