ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বিশ্বকাপে আসরের ষ্ষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা
দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দল দু’টির। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের।

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে আসর শুরু করে নিউজিল্যান্ড। সেই দলের একাদশে একটি পরিবর্তন এনেছে দলটি। জেমি নিশামের জায়গায় খেলছেন চোট কাটিয়ে ফেরা লুকি ফার্গুসন। নিয়মিত অধিনায়ক না ফেরায় এই ম্যাচেও দলকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম।

আর নেদারল্যান্ডস নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে ৮১ রানে। সেই দলের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে ডাচরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ