প্লেস্টোরে নতুন আপডেট নিয়ে এসেছে গুগল। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন ভার্সনটি এরই মধ্যে চালু করে দেয়া হয়েছে। বরাবরের মতো এবারো গুগল পরিবর্তনের বিষয়ে কিছু জানায়নি।
যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ৫ বা এর পরের ভার্সন রয়েছে সেগুলোয় নতুন এপিকে ইনস্টল করা যাবে। সবার কাছে আপডেট যাওয়ার পর ভার্সনটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। চাইলে ম্যানুয়ালিও ডাউনলোড করা যাবে। সূত্রের তথ্যানুযায়ী, নতুন এপিকের জন্য বেশকিছু ফিচার নিয়ে কাজ করছে গুগল। গিজমোচায়না


















