নিত্যদিনের ব্যবহারে ল্যাপটপের গতি কমে যাওয়া অন্যতম একটি সমস্যা। ল্যাপটপের গতি কমে গেলে প্রথমে দেখতে হবে কোনো অ্যাপ বেশি জায়গা বা মেমোরি ব্যবহার করছে কিনা।
প্রথমেই ল্যাপটপে কোনো ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা তা দেখতে হবে। ভাইরাস, ম্যালওয়্যার ইত্যাদি পরীক্ষা করতে একটি অ্যান্টিভাইরাস স্ক্যানার চালু করতে হবে।
প্রয়োজন নেই এমন ফাইল বেশি সংরক্ষণ করা হলে ল্যাপটপের গতি কমে যেতে পারে। ল্যাপটপের গতি বাড়ানোর জন্য হার্ডড্রাইভে জায়গা খালি রাখতে হবে। কম্পিউটারের হার্ডড্রাইভ সম্পূর্ণ ভরে রাখা একেবারেই উচিত নয়। অনেকেই মনে করে, হার্ড ড্রাইভের ৮৫ শতাংশ অংশ ভরে গেলেই তা যন্ত্রের ওপর প্রভাব ফেলতে শুরু করে। এতে প্রায় ৫০ শতাংশ গতি কমে যেতে পারে ল্যাপটপের। এজন্য অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলতে হবে।
ব্রাউজার ব্যবহারের কারণে ডিভাইসে ক্যাশ ফাইল সংরক্ষিত থাকে। নির্দিষ্ট সময় পর এগুলো মুছে ফেলা ভালো। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকেরই। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যায় ল্যাপটপের।