চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ডেভেলপার সম্মেলনে গুগল জানিয়েছিল, ফটোজ ও ভিডিওতে এইচডিআর সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪। উন্নয়নমূলক পর্যায়ে থাকা অ্যান্ড্রয়েড ১৪-এর বেটা ২ ভার্সনে ফিচারটি প্রথম দেখানো হয়। এটি ১০বিট এইচডিআর ছবি সমর্থন করে থাকে। খবর গিজমোচায়না।
সে সময় বিবৃতিতে জানানো হয়েছিল, ১০বিট এইচডিআরের পাশাপাশি এটি সাধারণ জেপিইজি ছবিও সমর্থন করবে। অর্থাৎ এইচডিআর ও এইচডিআর নয় এমন ডিসপ্লেতেও ছবি দেখা যাবে। এসডিআরে ছবিগুলো দেখানো হবে। তবে এইচডিআর স্ক্রিনে ছবির রঙ ও কন্ট্রাস্ট আরো উজ্জ্বল থাকে। অ্যাসেম্বলডিবাগের তথ্যানুযায়ী, বর্তমানে ফটোজে আল্ট্রা এইচডিআর ফিচারের পরীক্ষা চালাচ্ছে।
নতুন বিল্ড কোড ভার্সনে সুবিধাটি ব্যবহারের বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। আগস্টের শেষে গুগল ফটোজে এটি উঠে আসে। এইচডিআর বা হাই ডায়নামিক রেঞ্জ এসডিআর বা স্ট্যান্ডার্ড ডায়নামিক রেঞ্জের তুলনায় ব্যবহারকারীদের উন্নত মানের ছবি ও ভিডিও দেখার সুবিধা দেয়। এটি ছবিকে আরো বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে।


















