আগামী মাসের শুরুতে এক্সপেরিয়া মডেলের নতুন স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে সনি। ইউটিউবে লাইভ স্ট্রিমের মাধ্যমে এক্সপেরিয়া ভি উন্মোচন করা হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। খবর টেকটাইমস।
জিএসএম অ্যারেনা প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এক্সপেরিয়া ৫ আইভি বাজারজাতের এক বছর পর নতুন ডিভাইসটি প্রকাশ্যে আসতে যাচ্ছে। টিজারের তথ্যানুযায়ী, লাইভ স্ট্রিমের মাধ্যমে এক্সপেরিয়া ৫ ভি উন্মোচন করা হবে। ইউটিউবে প্রদর্শিত টিজারে সেলফোনটির ক্যামেরা সম্পর্কে তথ্য দেয়া হয়। দিনে ও রাতে ভালো ছবি তোলার সক্ষমতা ক্যামেরার মূল বৈশিষ্ট্য। এক মাসে ফাঁস হওয়া ভিডিওতে ক্যামেরা সেটআপ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
সেপ্টেম্বরের শুরুতে এক্সপেরিয়া ৫ ভি আনবে সনি
তথ্যানুযায়ী, এক্সপেরিয়া ৫ ভি-তে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। চিপসেট হিসেবে ডিভাইসে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গিকবেঞ্চ লিস্টিংয়ের তথ্যানুযায়ী, ডিভাইসটিতে ১৬ জিবি র্যাম থাকতে পারে। চীনের থ্রিসি এজেন্সি নিশ্চিত করেছে যে, সেলফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সার্টিফিকেশন রয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডিভাইসটির সর্বোচ্চ গতি ৩.৩৬ গিগাহার্টজ। এতে দুটি করটেক্স এ৭১৫ ও করটেক্স-এ৭১০ কোর রয়েছে। যেগুলোর ক্লকস্পিড ২.৮ গিগাহার্টজ পর্যন্ত যেতে সক্ষম। চিপসেটের পারফরম্যান্স স্কোরিংয়ের দিক থেকে সিঙ্গেলে এর পয়েন্ট ১ হাজার ৪৩৯ এবং মাল্টি কোরে ৫ হাজার ৭১।