ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান হলেন আব্দুস সামাদ লাবু

বেসরকারি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুস সামাদ লাবু।

রোববার (২০ আগস্ট) ব্যাংকটির পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

আলহাজ্ব আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার বাসিন্দা আব্দুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লি. এর চেয়ারম্যান।

তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) -এর ভাইস চেয়ারম্যান। আব্দুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ