ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন

অ্যাপলের এ১৭ কে ছাড়িয়ে যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০

প্রযুক্তি খাতে সেমিকন্ডাক্টর উৎপাদনে সম্পৃক্তরা প্রতিনিয়ত নতুন সব পণ্য বাজারজাতে কাজ করছেন। এর অংশ হিসেবে ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট বাজারজাতে কাজ করছে মিডিয়াটেক। এর ব্যতিক্রমী অল-বিগ-কোর আর্কিটেকচারের কারণে চিপসেট নিয়ে আলোচনা চলছে। ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্যানুযায়ী অক্টোবরে চিপসেটটি বাজারে আসতে পারে।

এতে ৮ কোর সিপিইউ ডিজাইন দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। যার মধ্যে চারটি করটেক্স এক্স ৪ ও চারটি করটেক্স এ৭২০ কোর রয়েছে। নতুন চিপসেটটি ১৫ শতাংশ বেশি কাজ করবে এবং আগের ভার্সনগুলোর তুলনায় ৪০ শতাংশ কম বিদ্যুৎ ব্যয় করবে বলে সূত্রে জানা গেছে। টিএসএমসির এন৪পি প্রসেসে তৈরি ডাইমেনসিটি ৯৩০০ অ্যাপলের এ১৭ চিপকে ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

অন্যদিকে চিপসেটটিতে এসকে হাইনিক্সের এলপিডিডিআর৫টি মোবাইল ডির‍্যাম ব্যবহার করা হয়েছে। ফলে এটি প্রতি সেকেন্ডে ৯.৬ গিগাবাইট গতিতে কাজ করতে পারবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন সামিটের আগে চিপসেটটি বাজারে আনা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ সম্মেলনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট উন্মোচনের কথা রয়েছে। গিজমোচায়না

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ