পিক্সেল ৬-এর ম্যাজিক ইরেজার নামে একটি ফিচার নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে নিতে পারেন। ছবির পাশাপাশি এবার অডিওর জন্যও একই ধরনের ফিচার চালুতে কাজ করছে গুগল। সাবেক টুইটার ও বর্তমান এক্স প্লাটফর্মে নতুন অডিও টুলের ভিডিও প্রকাশিত হয়েছে। খবর গিজচায়না।
প্লাটফর্মে প্রকাশিত ছোট ক্লিপের তথ্যানুযায়ী, পিক্সেল ৮ সিরিজের সঙ্গে অডিও ম্যাজিক ইরেজার ফিচারটি চালু হবে। ছবি এডিটিংয়ের ফিচারের মতো গুগল ফটোজ থেকে ব্যবহারকারীরা এতে প্রবেশ করতে পারবেন। এটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা নয়েজ দূর করতে সহায়তা করবে। অডিও ম্যাজিক ইরেজার এডিটর ব্যবহারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন মাত্রায় শব্দ ফিল্টার করা যাবে। এটি নয়েজ, পিপল ও মিউজিক—এ তিন ক্যাটাগরিতে শব্দ নিয়ন্ত্রণের কাজ করেবে। ছবির জন্য ম্যাজিক ইরেজার ফিচারটি নির্দিষ্ট পিক্সেল স্মার্টফোনের জন্য রাখা হবে। যেখানে কয়েক মাস আগে গুগল সব পিক্সেল ব্যবহারকারীদের ফিচারটি ব্যবহারের সুযোগ দিয়েছিল।