ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন

এক্স প্লাটফর্মেও যুক্ত হবে ভিডিও কলিং

টুইটারকে নতুন রূপে সাজাতে ও সুপার অ্যাপে পরিণত করতে এক্স নামকরণ করেছেন ইলোন মাস্ক। এরপর থেকে প্লাটফর্মটিতে বিভিন্ন ফিচার যুক্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো ভিডিও চ্যাট ফিচার চালুর ঘোষণা দিয়েছেন। খবর এনগ্যাজেট।

সিএনবিসির কাছে দেয়া এক সাক্ষাৎকারে ইয়াকারিনো জানান, শিগগিরই কাউকে ফোন নাম্বার দেয়া ছাড়াই ব্যবহারকারীরা ভিডিও কল করতে পারবেন।’ এ উদ্যোগের মাধ্যমে এক্সকে সবকিছুর অ্যাপে পরিণত করতে ইয়াকারিনো ও মাস্কের প্রচেষ্টাকেই প্রতিফলিত করে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এ অ্যাপের মাধ্যমে বড় ভিডিও পাঠানো, পেমেন্ট এমনকি কনটেন্ট ক্রিয়েটরদের চ্যানেল সাবস্ক্রিপশন নেয়া যাবে।

এক্সে ভিডিও কলিং ফিচার যুক্ত হলে তা ব্যবহারকারীর উপকারী হবে কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। কেননা বর্তমানে বাজারে জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিট, অ্যাপলের ফেসটাইমসহ একাধিক ভিডিও কলিং প্লাটফর্ম রয়েছে। মাস্ক ও ইয়াকারিনো যেহেতু কোম্পানিকে নতুন রূপে সাজাতে চাইছে তাই ধারণা করা হচ্ছে এটি ব্যতিক্রম কোনো অভিজ্ঞতাই দেবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ