ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামে পোস্ট শেয়ারের সুবিধা চালু থ্রেডসের

সাবেক টুইটারের বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্লাটফর্ম থ্রেডস চালু করেছে মার্ক জাকারবার্গ। তবে এতে বিভিন্ন ফিচারের ঘাটতি রয়েছে। যে কারণে শুরুর দিকে সাড়া ফেললেও পরে ব্যবহারকারী হারাতে শুরু করে নতুন এ প্লাটফর্ম। ব্যবহারকারীদের জন্য তাই এবার সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট শেয়ারের সুবিধা চালু করেছে। খবর টেকটাইমস।

প্লাটফর্মটি থেকে এখন ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের বার্তায় পোস্ট শেয়ার, ছবি ও ভিডিওতে কাস্টম টেক্সটের সুবিধা এবং মেনশন নামের নতুন বাটন ব্যবহার করতে পারবে। নতুন মেনশন বাটনের সহায়তায় থ্রেডস পোস্টে ব্যবহারকারীর প্রোফাইল ট্যাগ করার সুবিধা আগের চেয়ে সহজ হয়েছে।

সেন্ড অন ইনস্টাগ্রাম নামের অপশনে থাকা সেন্ড বাটন চেপে থ্রেডসের বিভিন্ন পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম বার্তায় পাঠানো যাবে বলে সূত্রে জানা গেছে। সম্প্রতি এক বৈঠকে কোম্পানির পণ্য প্রধান ক্রিস কক্স বলেন, ‘ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারকারীরা যেন গুরুত্বপূর্ণ থ্রেডস দেখতে পান তা নিশ্চিত করতেই মেটার এ পদক্ষেপ।’

উন্মোচনের কেবল পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারী পাওয়া প্লাটফর্মটির সম্পৃক্ততা কমে যাওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই নতুন এ পদক্ষেপ নেয়া হলো। জাকারবার্গ একে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ