শর্ট ভিডিওর অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে ইউটিউব শর্টস। এতদিন স্প্যামার ও অপব্যবহারকারীরা ভিডিওতে আক্রমণাত্মক মন্তব্য ও লিংক শেয়ার করত। ব্যবহারকারীরা এ বিষয়ে অভিযোগও জানিয়েছে। অবশেষে এসব কমেন্ট ও লিংক অপসারণের উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। খবর টেকটাইমস।
ইউটিউব শর্টস দেখতে পায় বেশকিছু অ্যাকাউন্ট পাবলিক পোস্টে ভুয়া লিংক দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে অনেক ওয়েবসাইটে গুপ্ত ম্যালওয়্যার লুকানো রয়েছে। যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। যেকোনো পোস্টে বাইরের লিংক যুক্ত করার মাধ্যমে সেদিকে ইউজারের মনোযোগ নিয়ে যাওয়া যায়।
উপকার করলেও পারতপক্ষে এর মাধ্যমে অবৈধ অনলাইন লেনদেন ও কার্যক্রম পরিচালনা করা যায়। চলতি সপ্তাহ থেকেই শর্টসে নতুন পরিবর্তন আনার বিষয়ে জানিয়েছে টিম ইউটিউব। ফলে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটির বিভিন্ন কনটেন্টে এখন থেকে আর কোনো লিংক পোস্ট করতে দেয়া হবে না। ৩১ আগস্টের মধ্যে সব ধরনের লিংক ও ভুয়া কমেন্ট করার অপশনও বন্ধ করে দেয়া হবে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে।
অন্যদিকে ডেস্কটপ চ্যানেল বারে থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের আইকনগুলোর মাধ্যমে সরাসরি কনটেন্ট নির্মাতাদের প্রোফাইলে প্রবেশ করা যাবে না।