দেশের বাজারে নতুন পণ্য উন্মোচন করেছে ভারতের অন্যতম অডিও ব্র্যান্ড বোট। বিভিন্ন ফিচারসমৃদ্ধ নতুন ওয়্যারেবল অডিও পণ্যটি হলো রকার্জ ৪৫০ প্রো হেডফোন। ডিএক্স গ্রুপ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। এর বাজারমূল্য ২ হাজার ৯৯৯ টাকা।
মিউজিকপ্রেমীদের কথা মাথায় রেখে নতুন হেডফোনটিতে ৭৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে। কোম্পানির দাবি এটি ৭০ ঘণ্টা পর্যন্ত ননস্টপ ব্যাকআপ মিউজিক এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে। এর সিগনেচার অডিও কোয়ালিটি ব্যবহারকারীদের এক্সক্লুসিভ সাউন্ড অভিজ্ঞতা দেবে বলেও জানানো হয়েছে। ৪৫০ প্রো মডেলের সঙ্গে আরো একটি হেডফোন উন্মোচন করেছে বোট। এর মডেল রকার্জ ৫৫০। এর বাজারমূল্য ৩ হাজার ৪৯৯ টাকা।
ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ‘আমরা এ সময়ের তরুণদের কথা মাথায় রেখে ডিজিটাল লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করছি। বোটের আকর্ষণীয় ফিচারের বিভিন্ন মডেলের এসব ডিজিটাল লাইফস্টাইল গ্যাজেটে থাকছে টপ নচ টেকনোলজি, যা ব্যবহারে তরুণদের লাইফস্টাইল গ্যাজেটনির্ভর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আয়োজনে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ আকর্ষণীয় সব ফিচারের সমন্বয়ে বোটের ১৭টি এক্সক্লুসিভ স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট দেশের বাজারে সব রিটেইল চ্যানেল ও অনলাইনে পাওয়া যাবে। যার মধ্যে শুধু ২ হাজার ৯৯৯ টাকায় ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, ২ হাজার ৪৯৯ টাকায় ফুল এইচডি ডিসপ্লের স্মার্টওয়াচ, ৪ হাজার ৪৯৯ টাকায় নয়েস ক্যান্সেলেশন ইয়ারবাডস ও ১ হাজার ৯৯৯ টাকায় ১৪ ওয়াটের পোর্টেবল ওয়্যারলেস স্পিকার রয়েছে।



















