ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার আড়ালে ফোন নম্বর

গত বছর প্লাটফর্মে কমিউনিটি নামে নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এরপর আরো কিছু ফিচার এনেছে মেসেজিং প্লাটফর্মটি। সম্প্রতি কমিউনিটির ট্যাবে ফোন নম্বর আড়াল রাখার নতুন ফিচার নিয়ে এসেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনেই এটি ব্যবহার করা যাবে। খবর গ্যাজেটস নাউ।

নতুন ফিচারটি কমিউনিটিতে আরো এক ধাপ বেশি সুরক্ষা নিশ্চিত করবে বলে দাবি সংশ্লিষ্টদের। এটি সেখানে থাকা অন্য ব্যবহারকারীদের কাছ থেকে ফোন নম্বর আড়াল করে রাখবে। সাধারণত কোনো কমিউনিটিতে যুক্ত হলে সেখানে থাকা ব্যবহারকারীদের তালিকা স্বয়ংক্রিয়ভাবে লুকানো থাকে। কিন্তু অ্যানাউন্সমেন্ট গ্রুপে কেউই মেসেজ রিঅ্যাকশন দিতে পারে না। কেননা এতে ফোন নম্বর প্রকাশ্যে চলে আসার ভয় থাকে। নতুন ফিচারটির কারণে এখন আর এ সমস্যা হবে না এবং রিঅ্যাকশন দেয়া সহজ হবে।

ফিচারটি চালু হলেও কমিউনিটি অ্যাডমিন ও যাদের কাছে আগে থেকে নম্বর সেভ করা আছে, তারা বিস্তারিত দেখতে পারবে। তবে যাদের কাছে নম্বর নেই, তাদের থেকে ব্যক্তির অ্যাকাউন্ট ও তথ্য গোপন থাকবে। এর মাধ্যমে কমিউনিটি ফিচার ব্যবহারকারীরা পরিচয় প্রকাশ ছাড়াই অ্যানাউন্সমেন্ট গ্রুপে যোগাযোগ করতে পারবে বলে সূত্রে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ