ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

গুগল মেসেজে অ্যানিমেটেড ইমোজি ব্যবহারের সুবিধা

অ্যান্ড্রয়েড সেলফোনগুলোয় বর্তমানে ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে গুগল মেসেজ সক্রিয়। ব্যবহারকারীদের প্রতিদিনের যোগাযোগকে আরো উন্নত করতে নতুন অ্যানিমেটেড ইমোজি আনতে কাজ করছে কোম্পানিটি। এটি টেক্সট মেসেজ কথোপকথনে নতুন মাত্রা যুক্ত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। খবর গিজমোচায়না।

নতুন ফিচারটি এলে স্ট্যান্ডার্ড ইমোজি ব্যবহারের যুগ শেষ হবে। নতুন ফিচারে কিছু প্রতিবন্ধকতা থাকলেও বিশ্লেষকদের ধারণা এটি সামগ্রিক অভিজ্ঞতায় ব্যাপক পরিবর্তন আনবে এবং কথোপকথনকে আরো আকর্ষণীয় করে তুলবে।

রেডিটের ব্যবহারকারী ব্রুথাবেইজ প্রথম গুগল মেসেজের অ্যানিমেটেড ইমোজি ফিচারের বিষয়ে জানতে পারেন এবং সাবরেডিটে বিষয়টি সম্পর্কে জানান। অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমানও অন্য ব্যবহারকারীর বরাতে এ সংযোজনের বিষয়ে জানতে পারেন। তবে নির্দিষ্ট কিছু অঞ্চলের ব্যবহারকারীর জন্য ফিচারটি সীমিত থাকায় সবাই এটি ব্যবহার করতে পারবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ