মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন অনন্ত মহেশ্বরী। এক বিবৃতিতে অনন্তর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে প্রযুক্তি জায়ান্টটি। সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণে অনন্ত প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, কোম্পানির বাইরে আলাদা দায়িত্ব পালনের জন্য অনন্ত মাইক্রোসফট ত্যাগ করেছেন সে বিষয়টি নিশ্চিত। তার অবদানের জন্য মাইক্রোসফট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হানিওয়েল ও ম্যাকিনসে অ্যান্ড কোম্পানিতে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে মাইক্রোসফটে যোগদান করেন অনন্ত। ইটিটেলিকম


















