ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

অ্যান্ড্রয়েড বেটায় হোয়াটসঅ্যাপের স্টিকার সাজেশন

ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে নতুন সব ফিচার নিয়ে কাজ করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। গুগল প্লে বেটা প্রোগ্রামের মাধ্যমে নতুন আরেকটি ফিচার আনতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। এটি স্টিকার সাজেশন হিসেবে আসবে। খবর গিজচায়না।

পরিবার, বন্ধু ও প্রিয়জনের সঙ্গে আরো উৎফুল্লের সঙ্গে যোগাযোগের জন্য ২০১৮ সালে স্টিকার চালু করে হোয়াটসঅ্যাপ। থার্ড পার্টি কোম্পানি নির্মিত স্টিকার ইমপোর্ট করার সুবিধাও দেয়া হয়েছিল। তবে ইমোজির সঙ্গে যেন মিল থাকে সে শর্তে স্টিকার ইমপোর্টের অনুমতি দেয়া হয়। বর্তমানে বেটা ব্যবহারকারীদের জন্য স্টিকার সার্চ অপশন আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

বেটার হালনাগাদ আপডেটে ব্যবহারকারীরা কিবোর্ডের ওপর আলাদা স্টিকার ট্রে দেখতে পারবেন। চ্যাট বারে ব্যবহৃত ইমোজির সঙ্গে সম্পর্কিত স্টিকারগুলো এখানে দেখা যাবে। ফলে এখন থেকে ইমোজি, স্টিকার সহজে খুঁজে পাওয়া ও ব্যবহার করা যাবে। ফিচারটি চালু আছে কিনা সেটি যাচাইয়ের পদ্ধতিও জানানো হয়েছে। এজন্য কাপি স্টিকার প্যাক ডাউনলোড করে সেখানে যেকোনো ইমোজি টাইপ করে দেখতে হবে। যদি ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি কার্যকর থাকে তাহলে নতুন স্টিকার ট্রে ব্যবহার করা যাবে।

বর্তমানে স্টিকার প্যাকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সেদিক থেকে ফিচারটি ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে। স্টিকারের বিশাল সংগ্রহ থেকে নির্ধারিত প্যাক খুঁজে পাওয়া কঠিন। এদিক থেকে স্টিকার সাজেশন ফিচার ব্যবহারকারীদের সময় বাঁচাবে। এছাড়া থার্ড পার্টি স্টিকার প্যাকেও এটি ব্যবহার করা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ