হুট করেই সংবাদ সম্মেলনে ডেকেছেন তামিম ইকবাল খান। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে চলা ঘটনাগুলোর বিষয়ে কথা বলতেই সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর স্পষ্ট হবে সব।
ঘটনার শুরু গত মঙ্গলবার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সাম্প্রতিক সময়ে পিঠের চোট বেশ ভোগাচ্ছে তাকে। গতকাল ম্যাচের আগেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, পুরো ফিট না হলেও তিনি খেলবেন। প্রথম ম্যাচ খেলার পরই বুঝতে পারবেন নিজের শারীরিক অবস্থা। এই মন্তব্যের পর তামিমের উপর ক্ষেপেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
এমনকি এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে লম্বা সময় কথা বলেন চান্ডিকা। পরে নিজেই সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান পাপন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তামিমের সমালোচনা।