আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। তবে বেশিদূর এগোয়নি ওপেনিং জুটি। দলীয় ৩০ রানে তামিম ইকবাল ফিরলে ভাঙে পার্টনারশিপ। ৬.৫ ওভারে ফজলহক ফারুকির বলে ক্যাচ তোলার আগে ২১ বলে ২ বাউন্ডারিতে ১৩ রান করেন টাইগার অধিনায়ক। ৭.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।
সবুজ উইকেটে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন তামিম
ম্যাচের আগে পুরো সকাল জুড়ে আলোচনায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ফিট না হয়েও খেলতে চাওয়ায় হেড কোচ ও বিসিবি সভাপতির তোপের মুখে পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে টস করতে নেমেছেন তিনিই। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
উইকেটে সবুজ ঘাস একটু ময়েশ্চার থাকবে, এসব বিবেচনায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
এই ম্যাচে টাইগারদের একাদশে ফিরেছেন আফিফ হোসেন। এছাড়া চোট কাটিয়ে একাদশে এসেছেন পেসার তাসকিন আহমেদও।
আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
টেস্ট সিরিজে বিশ্রামে থাকা রশিদ খান ফিরেছেন আফগানিস্তানের একাদশে। এইও ম্যাচে অভিষেক হচ্ছে পেসার সেলিম সাফির।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।