ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

চিকিৎসা খাতের প্রযুক্তি রফতানি করবে কেটি ও স্যামসাং

চিকিৎসা খাতের উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে কাজ করছে টেলিযোগাযোগ জায়ান্ট কেটি ও স্যামসাং সিউল মেডিকেল সেন্টার। এর অংশ হিসেবে বিশ্ববাজারে কোরিয়ার মেডিকেল পরিষেবা ও ডিজিটাল প্রযুক্তি রফতানি করতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

সম্প্রতি এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় রোগীদের পর্যবেক্ষণে ব্যবহৃত ডিভাইসের জন্য মনিটরিং সিস্টেম চালু করা হবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে গবেষণা পরিচালনা করা হবে। দ্য কোরিয়া হেরাল্ড

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ