দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ব্যাটিং অর্ডার। আট বলের মধ্যে ড্রেসিং রুমে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম। মিরাজকে ফেরান ইয়ামিন আহমেদজাই। পরের ওভারে জোড়া আঘাত নিজাত মাসুদের।
নিজাত মাসুদের গতকাল সকালটা ছিল রঙিন, ক্যারিয়ারের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। দ্বিতীয় দিন সকালটা আরও রাঙালেন আফগানিস্তানের অভিষিক্ত পেসার। অভিষেকেই ৫ উইকেট পেয়ে গেলেন তিনি। মুশফিকুর রহিম, তাইজুল ইসলামের পর তার সর্বশেষ শিকার শরীফুল ইসলাম। এ বাঁহাতি ফুললেংথের বলে হয়েছেন বোল্ড।
৩৮২ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ২০ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।
বিস্তারিত আসছে…..